আপডেট ও খবরাখবর

বিশেষ বিজ্ঞপ্তি

প্রকাশিত: 04 Jun, 2022 | কমফোর্ট হাউজিং ডেস্ক
বিশেষ বিজ্ঞপ্তি
ইসলামনগর আবাসিক প্রকল্পের সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের "ইসলামনগর আবাসিক প্রকল্পের" মাটি ভরাটসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ শুরু করা হয়েছে । প্রকল্পের উন্নয়নের কাজ দ্রুত শেষ করার জন্য আপনাদের বকেয়া টাকা দ্রুত পরিশোধসহ সার্বিক সহযোগিতার প্রয়োজন।
এই মর্মে যারা এখনও কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি তাদের প্রত্যেকের ঠিকানায় ডাক বিভাগ ও কুরিয়ারের মাধ্যমে ও চিঠি পাঠানো হয়েছে। বেশ কিছু গ্রাহকের ঠিকানা ও ফোন নম্বর পরিবর্তন বা বন্ধ পাওয়ার কারনে অনেকের সাথে  যোগাযোগ করা সম্ভব হয় নি  বিধায় কমফোর্ট হাউজিং লি: এর ওয়েব সাইটে চিঠির নমুনা সংযুক্ত করে "বিজ্ঞপ্তি" প্রকাশ করা হলো। যাতে চিঠি সম্মানিত গ্রাহকদের নজরে আসে এবং আমাদের অফিসে দ্রুত যোগাযোগ করে নিজ প্লটের অবস্থা জেনে নিতে পারেন।

ব্যবস্থাপনা পরিচালক
কমফোর্ট হাউজিং লিমিটেড
ফোন- ০২-৫৮০৫৩৮৮০


চিঠিঃ
সুত্রঃ সিএইচএল- ৯৪৭                                                        
তারিখঃ ২৩/০৫/২০২২ ইং
জনাব,
----
ঠিকানাঃ -------
বিষয়ঃ বকেয়া কিস্তির টাকা পরিশোধ।

সম্মানিত প্লট গ্রহীতা, আসসালামু আলাইকুম, আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনি কমফোর্ট হাউজিং লিমিটেড এর “ইসলামনগর আবাসিক প্রকল্পের” ব্লক---, রোড---, প্লট---, পরিমাণ---  কাঠা জমি বুকিং দিয়েছেন। চুক্তি পত্রের শর্ত মোতাবেক প্রতি মাসের ১০ (দশ) তারিখের মধ্যে কিস্তি পরিশোধের নিয়ম থাকলেও করোনা দূর্যোগ ও অন্যান্য কারনে সেটা মেনে চলা সম্ভব হয়নি। উল্লেখ্য যে, কোম্পানির ম্যানাজমেন্টে পরিবর্তন আসার পর ২০২০ সাল থেকে “ইসলামনগর আবাসিক প্রকল্পের” উন্নয়ন কাজ চলমান রয়েছে যার মধ্যে মাটি ভরাটের জন্য বেড়িবাঁধ নির্মাণসহ বেশকিছু কাজ সম্পন্ন হয়েছে। চলমান এই উন্নয়ন কার্যক্রমকে বেগবান করাসহ প্রকল্পের সার্বিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য কিস্তির টাকা পরিশোধসহ আপনার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

ইতোমধ্যে আমরা বেশকিছু গ্রাহকের বরাদ্দকৃত প্লট রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিয়েছি। আপনার বরাদ্দকৃত প্লটটির হিসাব পুনরায় হালনাগাদ করে দ্রুত সময়ের মধ্যে সমস্ত বকেয়া টাকা পরিশোধ করে প্লটের রেজিস্ট্রেশন করে নিতে পারেন।

উল্লেখ থাকে যে, আপনার প্লটটির মোট মুল্য --------- টাকা, মোট জমা -------- টাকা এবং বকেয়া -------- টাকা।

বিশেষভাবে উল্লেখ থাকে যে, প্রদত্ত পেমেন্ট সিডিউল মোতাবেক আপনার নির্ধারিত কিস্তির মেয়াদ -------- ইং তারিখে শেষ হয়েছে। এখন থেকে ৩০ জুন ২০২২ ইং তারিখের মধ্যে আপনার প্লটের বকেয়া পরিশোধ করার সুযোগ রাখা হয়েছে। আশাকরি আপনার পক্ষ থেকে অনুকুল সাড়া পাব। এই পত্র পাওয়ার পর আপনার পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে আমরা বিকল্প চিন্তা করতে বাধ্য হবো। এ বিষয়ে আপনার পূর্ণ সহযোগিতা আশা করছি।

ধন্যবাদান্তে,

এম এস ইসলাম
ব্যবস্থাপনা পরিচালক
কমফোর্ট হাউজিং লিমিটেড
সব পোস্টে ফিরে যান