আপডেট ও খবরাখবর

গৃহায়নের সহায়ক ইসলামনগর

প্রকাশিত: 19 May, 2022 | কমফোর্ট হাউজিং ডেস্ক
গৃহায়নের সহায়ক ইসলামনগর
গৃহ মানুষের মৌলিক চাহিদা সমূহের মধ্যে অন্যতম। গৃহ মানুষকে আশ্রয়, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রদান করে একান্তে বসবাসের সুযোগ দেয় এবং স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্য প্রদান করা ছাড়াও কর্ম ও উপার্জনের ভিত্তি রচনা করে। সকল নাগরিকের জন্য মানসম্মত গৃহায়নের ব্যবস্থা করা রাষ্ট্রের একটি সাংবিধানিক দায়িত্ব। তাই গৃহায়ন সংকট নিরসনকল্পে অনুকূল ও সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য যথাযথ সরকারি পরিকল্পনা এবং ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমেও নাগরিকদের জন্য গৃহায়ন ব্যবস্থা সহজলভ্য করতে সরকার সচেষ্ট।
“সকলের জন্য পরিকল্পিত আবাসনের ব্যবস্থা”- সরকারের এই প্রতিশ্রুতির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য টেকসই, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নির্মাণে সরকারের পাশাপাশি কমফোর্ট হাউজিং লিমিটেড” বিশেষ ভুমিকা করছে।

এই লক্ষ্যে শহরাঞ্চল, বিশেষভাবে ঢাকা শহরের তীব্র আবাসিক সংকট নিরসনের লক্ষ্যে “কমফোর্ট হাউজিং লিমিটেড” রাজধানী ঢাকা সংলগ্ন সাভার উপজেলার হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে ৫ কিঃমিঃ দক্ষিণে সম্পূর্ণ পরিবেশবান্ধব ও দূষণমুক্ত এলাকায় প্রায় ৩০০ একর জায়গার উপর “ইসলামনগর আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। এই আবাসিক প্রকল্পটি Detailed Area Plan (DAP) 2016-2035 অর্থাৎ ভবিষ্যত ঢাকা মেগা সিটি-র আওতাভুক্ত, যার পূর্বদিকে প্রস্তাবিত ১৭০ ফিট প্রশস্ত ওয়েস্টার্ন বাইপাস সড়ক (যা মাওয়া হাইওয়ের টোল প্লাজা থেকে শুরু হয়ে আবাসিক প্রকল্প সংলগ্ন পূর্বদিক দিয়ে আশুলিয়ার দিকে চলে গেছে), পশ্চিমে প্রকল্প সংযুক্ত ৩০ ফিট প্রশস্ত কেরানীগঞ্জ-হেমায়েতপুর সড়ক (যা ৪ লেন সড়কে উন্নিতকরণের লক্ষ্যে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে), দক্ষিণে বংশী নদী (যার মাধ্যমে নৌকাযোগে সদরঘাট যাওয়া কয়েক মিনিটের পথ) এবং উত্তর দিকে হেমায়েতপুর (যেখান থেকে মেট্রোরেল পথে সরাসরি গাবতলী)। প্রকল্পের প্রতিটি প্লটের সাথে ২৫ থেকে ৭০ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে। নাগরিক সুবিধার অংশ হিসেবে প্রতিটি প্লটের জন্য পৃথক বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং উন্নত পয়ঃনিস্কাশনের ব্যবস্থা রয়েছে।

সন্তানদের উন্নত ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রকল্পের ভেতরে বাংলা ও ইংরেজী উভয় মাধ্যমের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যবস্থা রয়েছে। প্রকল্পে বসবাসকারীগণের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে প্রকল্পের ভেতরে হাসপাতাল ও চিকিৎসা মহাবিদ্যালয়ের ব্যবস্থা রয়েছে। ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বসবাসকারীগণের জন্য পৃথক পৃথক উপাসনালয় (যথা- মসজিদ, মাদ্রাসা, মন্দির, চার্চ ইত্যাদি) স্থাপনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও ব্যবসা বাণিজ্যের জন্য প্রকল্প এলাকায় শপিং কমপ্লেক্স এর পাশাপাশি পৃথক কর্মার্শিয়াল জোনের ব্যবস্থা রয়েছে। এক কথায় “ইসলামনগর আবাসিক প্রকল্প” হলো একটি পূর্ণাঙ্গ উপ-শহর।
বাংলাদেশের যেকোন বৈধ নাগরিক একক বা যৌথভাবে এককালীন মূল্য পরিশোধ করে সাফ-কবলা দলিলের মাধ্যমে প্লটের মালিকানাসহ দখল বুঝে নিতে পারবেন। এছাড়াও মধ্যম ও নিম্ন আয়ের জনগনের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে ৩৬ হতে ৯৬ মাসের সুদমুক্ত ও সহজ কিস্তিতে প্লট বরাদ্দের ব্যবস্থা রয়েছে।

প্লটের প্রয়োজন না থাকলেও সামর্থ্যবানেরা ফিক্সড ডিপোজিট হিসেবে এক বা একাধিক প্লট ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করে অদূর ভবিষ্যতে নিজের বিনিয়োগকে ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে নিজের আর্থিক বুনিয়াদ আরও শক্ত করে তুলতে পারবেন।
কমফোর্ট হাউজিং লিমিটেড কর্তৃক আয়োজিত “ইসলামনগর আবাসিক প্রকল্প” সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা পেতে ভিজিট করুন আমাদের ওয়োবসাইট www.comforthousing.net, পাশাপাশি প্রকল্প সম্পর্কে সরেজমিন অভিজ্ঞতা পেতে প্রকল্প এলাকা ভ্রমণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।


ধন্যবাদান্তে,
কৃষিবিদ মো. শরিফুল ইসলাম
ব্যবস্থাপনা পরিচালক,
কমফোর্ট হাউজিং লিমিটেড।
মোবাইলঃ ০১৯১২০৭১৯৮৯
সব পোস্টে ফিরে যান